ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: আজ অস্বাস্থ্যকর বায়ু নিয়ে বিশ্বের ১০০টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

আরও পড়ুন: পুলিশ সপ্তাহ শুরু, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাতাসের মানের সূচকে (একিউআই) এ তথ্য জানানো হয়।

সূচকে ঢাকায় স্কোর ছিল ১৮১। বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ১৮৩ স্কোর নিয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে মুম্বাই। ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেকটি কলকাতা।

আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

২০১-৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয় এবং স্কোর ৩০১ এর বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা