ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ দিন বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

আরও পড়ুন: ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা ১৭ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ২৮৮। অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ শহরের স্কোর ২৭১। অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: অমর একুশে বইমেলার উদ্বোধন কাল

৩ নম্বরে রয়েছে ঘানার আক্রা। এই শহরের স্কোর ২১৯। অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপর রয়েছে নেপালের কাঠমান্ডু ও ভারতের আরেক শহর কলকাতা।

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

আরও পড়ুন: ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্কোর ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা