ছবি: সংগৃহীত
পরিবেশ

নেপালে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: হিমালয়কন্যা নেপালে গত শুক্রবারের বিভীষিকা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা কিছুটা কম ছিল হলেও এ নিয়ে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে হামলা, নিহত ৫১

রোববার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, রোববার ভোরে নেপালে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র থেকে জানানো হয়, এ কম্পনের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় নিহত ১৫

প্রায় একই সময়ে আফগানিস্তানেও ভূমিকম্প হয়েছে বলে জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গতকাল গভীর রাতে আফগানিস্তানের ফয়জাবাদে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে আফগানিস্তানে ৪.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। গত শুক্রবার রাতে নেপালে ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়। ৬.৪ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে পাহাড়ের কোলে সাজানো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঐ ঘটনায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। উদ্ধারকাজ এখনো শেষ হয়নি। এর মাঝেই দেশটিতে আজ আবারও ভূমিকম্প হলো। নেপালের বাসিন্দারা এ নিয়ে আতঙ্কিত রয়েছেন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত ১২০

সংবাদ মাধ্যমটি জানায়, কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরের জারাকোত ও পশ্চিম রুকুম ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। নেপাল ছাড়াও ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার রাতের সেই শক্তিশালী কম্পন অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পের এক ঘণ্টার মধ্যে আরও ৩ টি ছোট ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানার শঙ্কায় বহু মানুষ সারারাত বাইরেই অবস্থান করেন।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০১৫ সালের ২৫ এপ্রিল কাঠমান্ডু ও পোখারা শহরের মধ্যবর্তী স্থানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ৮৯৬৪ জন নিহত ও প্রায় ২২ হাজার মানুষ আহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা