ছবি: সংগৃহীত
পরিবেশ

২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ দেশের ২ বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ রংপুর ও সিলেট বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: আজ শনির অমাবস্যার বিরল সূর্যগ্রহণ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

বর্তমানে রংপুর বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি নেই। সিলেট বিভাগেও সামান্য বৃষ্টি হতে পারে। তবে ২/১ দিন পর বৃষ্টি বিদায় নিয়ে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

আরও পড়ুন: আজ মহালয়া

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাটে ৩০, ডিমলায় ৭ ও তেঁতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।

গ্রামাঞ্চলে এরই মধ্যে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে এবং সকালে গাছপালা ও ঘাসের ডগায় শিশির জমছে। শেষ রাতে আবার শীত শীতও লাগছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর রাতের তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা জারি

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৫ অক্টোবর) রংপুর বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: ‘এক মিনিট শব্দহীন’ থাকবে স্কুল-কলেজ

এছাড়া সোমবার (১৬ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ২ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা