ছবি: সংগৃহীত
পরিবেশ

বাড়তে পারে বৃষ্টির প্রবণতা 

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭২ ঘন্টার মধ্যে ২ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া বাকি ৬ বিভাগের ২/১ জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি অনেক বেশি

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমেছে। দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটিও দুর্বল হয়ে পড়েছে। ফলে দেশে বৃষ্টিপাত অনেকটাই কমেছে।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদফতরের ৪৪ টি স্টেশনের মাত্র ১৩ টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী বুধবার (১১ অক্টোবর) পর্যন্ত বৃষ্টি কম থাকবে। তবে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন: আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে

আগামী ২ দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি আরও কমে আসতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৪২ মিলিমিটার পটুয়াখালীর খেপুপাড়ায়। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা