ছবি: সংগৃহীত
পরিবেশ

ভোলায় ৫০ হাজার তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন

ভোলা প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত থেকে উপকূলীয় জেলার মানুষকে রক্ষায় ভোলায় এবার ৫০ হাজার তাল গাছের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে টুয়াকের বর্ণাঢ্য রোড শো

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপকূলীয় বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকায় এ বীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন।

বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে তাল বীজ বপন কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান ও সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: ঢাকাসহ ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা

অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন বলেন, দিনে দিনে কমতে শুরু করেছে তাল গাছের সংখ্যা। এতে একদিকে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বাভাবিক ভারসাম্য। অন্যদিকে বাড়ছে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ঝুঁকি। প্রতি বছরই বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা।

তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও বজ্রপাতজনিত দূর্ঘটনা হ্রাস করতে ভোলা জেলায় ৫০ হাজার তালের বীজ বপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যান্য গাছের তুলনায় উচু হওয়ায় বজ্রপাতের প্রতিরোধের সক্ষমতা রয়েছে এই তাল গাছের।

আরও পড়ুন: ভারতে পর্যটকের সংখ্যায় ২য় বাংলাদেশ

বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, তাল গাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে থাকে।

অথচ কালের বির্বতনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ।

বজ্রপাত রোধ করতে হলে তাল গাছ লাগানো প্রয়োজন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে উপকূলীয় জেলা ভোলায় ৫০ হাজার তাল গাছের বীজ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা