ছবি: সংগৃহীত
পরিবেশ

আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গপসাগরে লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে দেশের অনেক জায়গায় আজও ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ ও আগামীকাল সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ঢাকা বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, শনিবার (২৩ সেপ্টেম্বর) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ দিনের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আরও পড়ুন: মিরপুরে পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা ৬ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতে ডুবেছে রাজধানী। এ সময় জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে পুরো শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩-৪ ঘণ্টা। এছাড়া মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, এ সময় রাজধানীতে ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা