ছবি: সংগৃহীত
পরিবেশ

তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে চলমান তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: কক্সবাজারে নৌকায় বিস্ফোরণ, দগ্ধ ১১

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে দেশের ১২ জেলা এবং এক বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে চলমান তাপপ্রবাহ দূর হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল একেবারে বৃষ্টিহীন ছিল। তবে অন্যান্য বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৪৫ মিলিমিটার।

আরও পড়ুন: আজ বায়ুদূষণে ঢাকা পঞ্চম

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ দিন রাজধানীতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে। গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের অস্বস্তি বিরাজ করছে।

বুধবার (৩০ আগস্ট) ঢাকায় মৃদু তাপপ্রবাহ বইলেও বৃষ্টি বাড়ায় বৃহস্পতিবার তা কিছুটা দূর হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে আজ

আবহাওয়াবিদ আরও জানান, আজ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

এছাড়া আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান হাফিজুর রহমান।

আরও পড়ুন: আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা