পরিবেশ

ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কেঁপে উঠে দেশটির হোককাইদো শহরে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবানল, নিহত বেড়ে ৫৩

শুক্রবার (১১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স, জার্মান সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।

গত মার্চেও হোককাইদো শহর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল। জাতীয় ভূকম্পন সংস্থা জানায় রিখটার স্কেলে যা ৬.১ মাত্রার ভূমিকম্প ছিল দেশটিতে। হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল ঐ ভূমিকম্পে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত বেড়ে ৩৬

গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। কম্পনের দিক দিয়ে ভূমিকম্পটি এতটা শক্তিশালী না হলেও ১২৬টি বাড়ি ধসে পড়েছিল।

ভূপৃষ্ঠের মাত্রা ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ফলে সেখানে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে ধারণা করা হয়।

জাপান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় প্রায়ই জাপানে ভূমিকম্প সংঘটিত হয়।

আরও পড়ুন: শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম

অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়েছে দেশটি। হঠাৎ করেই এখানে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ২০১১ সালের সুনামি ছিল বেশ ভয়াবহ।

মহাপ্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিলো সে বছর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অসংখ্য অবকাঠামো। সূত্র: রয়টার্স, এবিপি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা