ছবি-সংগৃহীত
পরিবেশ

রামুতে অসুস্থ হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: পাহাড় থেকে অসুস্থ হয়ে সমতলে নেমে আসা একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরছেন ১৭০০ বাংলাদেশি

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কেচুবনিয়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেছেন, বার্ধক্যজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে হাতিটির মৃত্যু।

আরও পড়ুন: ফের জাহাজ আটক করল ইরান

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম। এটি পুরুষ হাতি এবং এর বয়স আনুমানিক ৫০-৬০ বছর। বয়সের কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরপরও মৃত্যুর আসল কারণ জানতে নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান স্থানীয়দের বরাতে বলেন, ভোরে একটি হাতি হঠাৎ পাহাড় থেকে বিলে নেমে এসে দিগ্বিদিক ছুটছিল। সকালে কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে হাতিটি লুটিয়ে পড়ে। তা দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন: সুদান থেকে ফিরেছে ১০৬২ বাংলাদেশী

তিনি আরও বলেন, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা হাতিটিকে পর্যবেক্ষণ করার সময় তা উঠে দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি সার্জন ও রামু উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপরও তাকে আর স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি। বিকেল চারটার দিকে হাতিটি মারা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা