ছবি : সংগৃহিত
পরিবেশ

নিষেধাজ্ঞা অমান্য, সাগরে নামছে ট্রলার!

ইমরান আল মাহমুদ: নিষেধাজ্ঞা অমান্য করে উখিয়ার উপকূলের ইনানী, জেলে পল্লীসহ কয়েকটি ঘাট থেকে প্রতিদিন সমুদ্রে নামছে মাছ ধরার ট্রলার। এতে প্রজননে উপকূলে আসা মা মাছগুলো সহজে ধরা পড়ছে জেলেদের জালে। পাশাপাশি উপকূলের সোনারপাড়া, ডেইলপাড়া,ইনানী পয়েন্টে কারেন্ট জাল বসিয়ে আহরণ করা হচ্ছে মাছ।

আরও পড়ুন: উলিপুরে শিশুদের মা‌ঝে গা‌ছের চারা বিতরণ

জানা যায়, ইলিশসহ সামুদ্রিক ৪শ ৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজননের লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

তবে, সরকার আরোপিত এ নিষেধাজ্ঞা বেশিরভাগ সময়ই মানতে চান না জেলেরা। নিষেধাজ্ঞার মধ্যেও প্রায়ই অবাধে মাছ শিকারে সাগরে যেতে দেখা যায় তাদের।

সরেজমিনে দেখা যায়, ইনানী ঘাট থেকে ঘন্টায় দুই তিনটি ছোটবড় মাছ ধরার ট্রলার সাগরে নামছে। দুই তিন ঘন্টা পরপর ট্রলারগুলো মাছ শিকার করে আবার উপকূলের তীরে ঘাটে ভিড় জমায়৷ এর আগে জাল থেকে মাছ শিকার কার্যক্রম সম্পন্ন করে সেগুলো বাজারজাতকরণও করতে দেখা যায়।

আরও পড়ুন: ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

স্থানীয়রা জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে প্রতিদিন ভোর ৫টা থেকে ট্রলার সাগরে নামে আর সকাল ৮টার মধ্যে মাছ শিকার করে চলে আসে। কিন্তু ইনানী ঘাট দিয়ে প্রশাসনের নাগালের মধ্যে দিনদুপুরে মাছ ধরার জন্য সাগরে যেতে দেখা যায় ট্রলারগুলোকে।

এদিকে, মাছ ধরা বন্ধের পরেও সাগরে ট্রলার কিভাবে নামছে সে ব্যাপারে জানতে চাইলে কোস্টগার্ড পূর্ব জোন ইনানী বিসিজি স্টেশানের এক কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে বলেন," কোনো ঘাট থেকে কোনো ট্রলার বের হচ্ছেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।"

আরও পড়ুন: বিপৎসীমার ওপরে সুরমার পানি

নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও মাছ ধরার ট্রলার সাগরে মাছ শিকারের ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান বলেন,"আমরা অভিযান চলমান রেখেছি।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা