ছবি-সংগৃহীত
পরিবেশ

সুনামগঞ্জে বন্যার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের যাদুকাটা, সুরমা, ধোপাজানসহ সবগুলো নদ-নদীর পানি বাড়ছে।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার সব শাখা নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

পানি বাড়ায় জেলার তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার প্রায় আধা কিলোমিটার সড়ক ডুবে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ক্ষমতায় এলে দুর্নীতি খুঁজে বের করব

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা