ছবি: সংগৃহীত
পরিবেশ

ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক : দেশে ঝড় ও বৃষ্টিপাত আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন : আত্মসর্ম্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

শনিবার (১ এপ্রিল) দেশের ৮ বিভাগেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়।

আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

এ সময় সবচেয়ে বেশি ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে। আজ ভোর রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

সকাল থেকে ঢাকার আকাশে রোদ ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘলা হতে থাকে। দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়নি।

পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড় বৃষ্টিপাত আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পার।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল বান্দরবানে।

আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা