পরিবেশ

প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের আহবান 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: জেলার প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে তিনটি করে গাছ রোপণের আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু করেছেন। এর সঙ্গে সঙ্গতি রেখে ফরিদপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ আহবান জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধনের সঙ্গে আমরাও ফলজ, বনজ ও ঔষধিগাছ রোপণ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রত্যেকে তিনটি করে গাছের চারা রোপণ করবেন। যারা একেবারেই না পারবেন, তারাও যেন অন্তত একটি ফলের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করেন।’

নিজ বাসভবন পদ্মার প্রাঙ্গনে লিচু, সেগুন ও অর্জুনগাছের চারা রোপণ করে জেলা প্রশাসক অতুল সরকার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন । এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো.লুৎফর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

একই সময়ে জেলার নয়টি উপজেলায় অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্ব স্ব নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা