পরিবেশ

জলবায়ু নিয়ে যৌথভাবে কাজ করবে নরওয়ে

নিজস্ব প্রতিনিধি:

দেশের সমুদ্র খাতের উন্নয়ন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে বাংলাদেশ ও নরওয়ে।

রোববার (৫ জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে অনলাইনে সৌজন্য সাক্ষাৎ করে এসব বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

এ সময় বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সামুদ্রিক জঞ্জাল ও বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা।

আলোচনাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূতকে তার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি নরওয়ে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই দু'দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। স্বাধীনতার পর থেকেই নরওয়ে বাংলাদেশকে অব্যাহত সমর্থন জুগিয়ে যাচ্ছে।' তিনি জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

জলবায়ু পরিবর্তন-বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে বনমন্ত্রী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ‘ক্লাইমেট ভালনারেবলিটি ফোরাম’ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও 'গ্লোবাল সেন্টার অব অ্যাডাপটেশন' এর আঞ্চলিক অফিস ঢাকায় স্থাপনের কাজ পুরোদমে শুরু হয়েছে।

সভায় দুই দেশের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দু'দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও দু'জন একমত পোষণ করেন। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন তার কর্মকালে সব ধরনের সহায়তার জন্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা