চলতি, মাসে, বন্যার, শঙ্কা, থাকছে, নিম্নচাপ,
পরিবেশ

চলতি মাসে বন্যার শঙ্কা, থাকছে নিম্নচাপ

নিজস্ব প্রতিবেদক:

দেশে চলতি মাস জুলাইয়ে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। যার কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

জুন মাসে সারাদেশে স্বাভাবিক (২ শতাংশ বেশি) বৃষ্টিপাত হয়েছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ৭ জুন টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়। পরে ১২ জুন বর্ষা সারাদেশে বিস্তার লাভ করে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৫-১৯ জুন সময়ে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ২৪-২৬ জুন সময়ে রংপুর বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়।

এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫৩ মিলিমিটার কক্সবাজারে রেকর্ড করা হয়। জুন মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, দিনাজপুর এবং যশোর রেকর্ড করা হয়।

জুন মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে রেকর্ড করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা