পরিবেশ

ন্যাপ প্রণয়নে বেসরকারি খাত অন্তর্ভুক্ত

সান নিউজ ডেস্ক: রাজধানীতে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি-ন্যাপ) প্রণয়নে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ন্যাপ প্রক্রিয়ায় বেসরকারি খাতের সম্পৃক্ততার সুযোগ এবং সম্ভাব্য প্রতিবন্ধকতার বিষয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত এবং সুপারিশ দেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকালে সংশ্লিষ্ট বেসরকারি খাতগুলোকে অন্তর্ভুক্ত করতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। তিনি এসময় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোকে জনস্বার্থে জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন:দর্শনার্থীদের ভিড়ে মুখরিত শকুনী লেক

সভায় সভাপতিত্ব করেন ন্যাপ প্রণয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব অমল কৃষ্ণ মন্ডল এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দা মাছুমা খানম প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা