পরিবেশ

পৃথিবীর উজ্জ্বলতা কমেছে ০.৫ শতাংশ

নিউজ ডেস্ক: খুব দ্রুত ঔজ্জ্বল্য হারাচ্ছে পৃথিবী! আর সেটাই আরও বেশি সঙ্কট তৈরি করছে। উষ্ণতর হয়ে উঠছে এই গ্রহ। আসলে দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তনের জেরে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়ছে আর গরম হয়ে চলেছে পৃথিবী।

এ বিষয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১৯৯৮ থেকে ২০১৭, এই কয়েক বছরে পৃথিবীর ঔজ্জ্বল্য প্রতি বর্গ মিটারে আগের বছরগুলির চেয়ে অর্ধেক ওয়াট করে কমেছে। শতাংশের হিসাবে আগের বছরগুলির চেয়ে পৃথিবীর ঔজ্জ্বল্য ০.৫ শতাংশ কমেছে। যার অর্থ, আগের চেয়ে এই গ্রহ কম পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে। সাধারণত, সূর্যালোকের ৩০ শতাংশ প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেয় পৃথিবী।

কেন এই প্রতিফলন কমছে?

বিজ্ঞানীরা দেখেছেন, গত ২০ বছরে মহাসাগরগুলির তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। এর ফলে, মহাসাগরগুলির উপরের মেঘ আগের চেয়ে অনুজ্জ্বল হয়ে পড়েছে। মেঘ ঔজ্জ্বল্য হারিয়েছে বলেই পৃথিবী আগের চেয়ে সূর্যালোক কম প্রতিফলিত করছে।

এটা কীভাবে বোঝা যায়?

আসলে পৃথিবী কতটা সূর্যালোক প্রতিফলিত করছে, তা বুঝতে পৃথিবী চাঁদকে কী পরিমাণে আলোকিত করছে সেটা দেখছেন গবেষকরা।

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা