পরিবেশ

শীতের সঙ্গে বৃষ্টি আবারও কাঁপবে দেশ

তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা সহসাই কমছে না। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ।

এর সঙ্গে দেশের উত্তরাঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ আরো শক্তিশালী হয়ে মাঝারি রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বৃহস্পতিবার ভোরে মাঝারি ধরনের কুয়াশায় ঢাকা ছিল রাজধানী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে আসে। তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও পুরো জানুয়ারি মাসে শীতের দাপট থাকবে বলে আবহাওয়ার পুর্ভাবাস জানান দিচ্ছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে শৈত্যপ্রবাহ আরো শক্তিশালী হয়ে মাঝারি রূপ নিতে পারে। ১৫ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এরপর আবারো শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হাল্কা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বুধবার সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৬.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। যা আগের দিনের চেয়ে বেশি।

ঢাকায় এদিন তাপমাত্রা বেড়ে ১২.২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। টেকনাফে দেশের সর্বোচ্চ ২৭.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা