পরিবেশ

ভোলায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার

অচিন্ত্য মজুমদার, ভোলা

আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে রাসেলস ভাইপার সাপ সারা বিশ্বে “কিলিংমেশিন”হিসেবে পরিচিত।

সম্প্রতি ভোলার একটি সবজি ক্ষেত থেকে “কিলিংমেশিন” হিসেবে খ্যাত ভয়ংকর এই বিষধর রাসেল ভাইপার উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।

বিরল প্রজাতির সাপটি উদ্ধারের পর বন বিভাগের কর্মীরা চরফ্যাসনের চর কুকরি-মুকরির গহীন অরণ্যে এটিকে অবমুক্ত করে।

এর আগে গত বুধবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দিঘিরপার এলাকার পন্ডিত বাড়ির কৃষক শফিক হোসেনের সবজি ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত এক বছরে ভোলায় ৫টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, ৫ ফুট লম্বা ও মোটা আকৃতির অজগর সাপের মত দেখতে সাপটি সবজি ক্ষেতের পাশে থাকা জালের সাথে আটকে যায়। এসময় স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ভোলা সদর উপজেলা বন কর্মকতা কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি বিষধর রাসেল ভাইপার বলে সনাক্ত করে। এরপর সাপটিকে উদ্ধার করে তারা।

ভোলা সদর উপজেলা বন কর্মকতার মোঃ কামরুল ইসলাম জানান, সাপটি অনেকটা অজগরের মত দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। ভোলার ইলিশা ও ধনিয়া ইউনিয়ন থেকে এনিয়ে ৫টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। এ প্রজাতির সাপ দেখলে না মেরে বন বিভাগে খবর দেয়ার পরামর্শ দেন তিনি।

জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর মনিরুল খান ই-মেইলে ছবি দেখে সাপটি যে রাসেল ভাইপার তা নিশ্চিত করে মুঠো ফোনে জানান, আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে রাসেল ভাইপার “কিলিংমেশিন”হিসেবে পরিচিত। একে বাংলায় চন্দ্রবোড়া বলা হয়। সাধারণত দেশের উত্তরাঞ্চল তথা বরেন্দ্র অঞ্চলের পদ্মা ও যমুনার চরে সাপটির বেশি দেখা মিলে। তবে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের সব অঞ্চলে এর বিচরণ রয়েছে। মোবাইল ফেসবুকের কারণে কিষয়টি এখন পরিস্কার হচ্ছে।

তিনি আরো জানান, রাসেল বাইপার ভয়ংকর বিষধর সাপ হলেও একে আঘাত না করলে ক্ষতি করে না। তাই এ ধরনের সাপ দেখলে একে ধরতে যাওয়া অথবা আঘাত করা থেকে বিরত থাকতে হবে। এ সাপে কামড়ালে ওঝা-বদ্য না ডেকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে “এন্টি ভেনম” ভেকসিন দেয়ার পরামর্শ দেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা