পরিবেশ

 ২৬ মে সন্ধ্যায় দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর আড়াইটার পর।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরের পর বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মহা. আছাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাবে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বেলা ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

প্রচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বিকেল ৩টা (১৫ ঘণ্টা) ৪৪ মিনিট ৩৬ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ ফ্রেঞ্চ পলিনোশিয়া এর পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা (১৭ ঘণ্টা) ৯ মিনিট ২৪ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের অ্যলোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। আর কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকেলে ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ টোঙ্গা থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, সর্বোচ্চ মাত্রা থাকবে ১ দশমিক ০১৬।

বাংলাদেশে কোন সময়ে কোন বিভাগে চন্দ্রগ্রহণ

ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে রাত ৭টা ৫৩ মিনিটে। চট্টগ্রামে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

সিলেটে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে। খুলনায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে।

বরিশালে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ সেকেন্ডে। রংপুরে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

সাননিউজ/এএসএম/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা