পরিবেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আবারও সামিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করেছেন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান এর ঠিক উল্টোদিকে।

সোমবার ( ২৫ জানুয়ারি) এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আবারও সামিল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিগ্রস্ত জনগণ ও অর্থনীতিকে রক্ষার উপায় সম্পর্কে আলোচনা হবে এই সম্মেলনে। খবর রয়টার্সের।

দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে যোগদানের কথা জানান প্রেসিডেন্ট বাইডেন। সোমবার ২৫ জানুয়ারি সম্মেলনে চীনের উপপ্রধানমন্ত্রী হ্যান ঝেং, জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেবেন বাইডেনের বিশেষ জলবায়ু প্রতিনিধি জন কেরি।

অনলাইনে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক নেদারল্যান্ডস। সম্মেলনে ২০৩০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ব্যবহারিক সমাধান ও পরিকল্পনা নির্ধারণ করা হবে। সম্মেলনকে সামনে রেখে বিশ্বের ৩ হাজারেরও বেশি বিজ্ঞানী বিশ্ব নেতাদের প্রতি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে রক্ষার অনুরোধ জানিয়েছেন।

এক বিবৃতিতে বিজ্ঞানীরা বলেন, ‘আমাদের দ্রুত উষ্ণ হওয়া পৃথিবী ইতোমধ্যেই খড়া, দাবানল, হিট ওয়েভ, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য ভয়াবহ দুর্যোগ প্রত্যক্ষ করছে। আমরা যদি এখনই উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে খাপ খাওয়া না পারি তাহলে এর ফলাফল হবে দারিদ্র্য, পানি স্বল্পতা ও কৃষির বিপর্যয় বৃদ্ধি এবং ব্যাপক মাত্রায় অভিবাসন।’ বিবৃতিতে ৫জন নোবেল বিজয়ী বিজ্ঞানীও রয়েছেন।

সম্মেলনের আয়োজক সংস্থা গ্লোবাল সেন্টার অন এডাপটেশন (জিসিএ) জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে খাদ্য উৎপাদন হ্রাস পাবে ৩০ শতাংশ। এছাড়া সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও বিশাল আকারের ঝড়ের ফলে উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়বে।

জিসিএ’র প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কোনো ভ্যাকসিন নেই।’ তিনি বলেন, ‘আমরা যা ধারণা করেছি তার চেয়েও দ্রুত গতিতে এটি ঘটছে। ফলে ক্ষতিকর প্রভাবের ব্যাপক ঝুঁকি তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে প্রতিরোধ করা শুধু ভালো ব্যাপার নয়, বরং এটি অবশ্য কর্তব্য।’

সম্মেলনে কোনও প্রতিশ্রুতি দেয়া হবে না। কিন্তু এই দশকের শেষ নাগাদ জলবায়ু সহনীয় একটি গ্রহ গড়ে তুলতে নেতৃবৃন্দ কার্যকর এজেন্ডা, পরিকল্পনা ও প্রস্তাবনা তৈরির চেষ্টা করবেন।ব্রিটেন জানিয়েছে তারা মিসর, বাংলাদেশ, মালাউই, সেন্ট লুসিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করবে যেখানে ঝড়ের পূর্বাভাসের পদ্ধতি এবং বন্যার পানি নিষ্কাশন ও খড়া সহনীয় ফসল তৈরিতে উদ্যোগ নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা