পরিবেশ

দখল করা বনভূমি পুনরুদ্ধারে সরকার কাজ করছে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে দখল করা সরকারি বনভূমি পুনরুদ্ধার, পাহাড় ও টিলা কর্তন রোধ, লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধ করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে সরকার। শব্দদূষণ, বায়ুদূষণ, নদীদূষণসহ সার্বিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং নদ-নদী, জলাশয় পুকুর ভরাট রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রোববার ( ২২ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীপরিষদ বিভাগ আয়োজিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

সচিব জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধান এবং দেশের সব বিভাগীয় কমিশনার বক্তব্য দেন।

বনমন্ত্রী বনভূমি সংরক্ষণের জন্য সংরক্ষিত বন ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিভাগীয় কমিশনারদের অনুরোধ জানান। মন্ত্রী এ সময় উপকূলীয় অঞ্চলে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

সভায় বিভাগীয় কমিশনাররা সব ধরনের পরিবেশ দূষণ ও সরকারি বনভূমির অবৈধ দখল রোধ ও পুনরুদ্ধারে শূন্য সহিষ্ণুতা নীতিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা