ছবি: সংগৃহীত
পরিবেশ

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক: আজ বছরের প্রথম ও বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে বিশ্বজুড়ে বিষয়টি আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: গাজায় জ্বালানি পাঠাচ্ছে ইরাক

সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসে পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে যায় সেই ছায়ায়। এতে দিন হয়ে যায় রাতের মতো অন্ধকার। মহাজাগতিক এ ঘটনাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

সোমবার (৮ এপ্রিল) এমনই বিরল এক মহাজাগতিক সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ববাসী। সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেই অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী।

আরও পড়ুন: ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা

জ্যোতির্বিদরা জানান, এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এ দিন খালি চোখে জ্বলন্ত গ্রহদের সরাসরি দেখা যাবে, যাদের দেখাটা খুবই বিরল ঘটনা।

এ দৃশ্য সরাসরি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় ১১টা ৭ মিনিটে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ। এরপর চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ২

এছাড়া ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

এদিকে মহাজাগতিক এ দৃশ্য দেখতে প্রস্তুতি নিচ্ছেন ৩ দেশের লাখ লাখ বাসিন্দা। সরাসরি সূর্যগ্রহণ দেখা যাবে, এমন স্থানে ছুটে যাচ্ছেন অসংখ্য মানুষ। এতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

উল্লেখ্য, সূর্যগ্রহণের সময় খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এতে চোখের মারাত্মক ক্ষতিসহ স্থায়ী অন্ধত্ব হওয়ার আশঙ্কা থাকে। তাই সূর্যগ্রহণ দেখতে সৌর ফিল্টার বা বিশেষ চশমা ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা