ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনের মধ্যে থাকছে রাজধানী ঢাকার নাম। আজ বায়ুদূষণের তালিকায় ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচকে আজ ২৬০ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে থাকা ঢাকায় বাতাসের স্কোর ছিল ২১৩। বাতাসের এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

এছাড়া ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের দিল্লি, ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং ও ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বায়ু, ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বায়ু এবং স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ঝুঁকিপূর্ণ বায়ু বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু

উল্লেখ্য, ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এ দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে নগরবাসী। এখানকার বায়ু সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য খুবই ক্ষতিকর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা