সংগৃহীত ছবি
বিনোদন

লন্ডনে বাংলাদেশি নাট্যনির্মাতা নিহত

বিনোদন ডেস্ক: বাংলাদেশি নাট্যনির্মাতা জি এম ফুরুখ লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ।

আরও পড়ুন: পরিচালনায় শাহরুখ পুত্র আরিয়ান

স্থানীয় সময় শনিবার (১৭ মার্চ ) রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার ৪ ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পরিচালনায় শাহরুখ পুত্র আরিয়ান

রোববার (বাংলাদেশ সময়) জি এম ফুরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীন খসরু লিখেছেন, প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, প্রবাসী ফুরুখের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও ছিলেন তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা