এবার সুশান্তের বোনের বিরুদ্ধে রিয়ার মামলা
বিনোদন

এবার সুশান্তের বোনের বিরুদ্ধে রিয়ার মামলা

বিনোদন ডেস্ক:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তকে ‘ভুয়া প্রেসক্রিপশন’ দেওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন তিনি।

রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে মামলা দায়ের করেছেন রিয়া। এছাড়া ডা. তরুণ সিং ও রাম মনোহর লহিয়া হাসপাতালের বিরুদ্ধেও নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন ও টেলি মেডিসিন প্র্যাকটিস গাইডলাইন আইন ২০২০ অমান্য এবং সুশান্তকে ভুয়া মেডিক্যাল প্রেসক্রিপশন পাঠানোর অভিযোগ এই মামলা দায়ের হয়েছে।

সুশান্তের মৃত্যুর ঘটনায় মাদকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রিয়ার বিরুদ্ধে অভিযোগ ‘কাই পো চে’ অভিনেতাকে মাদক সেবনে সহযোগিতা করতেন। এছাড়া এই অভিনেতার অজান্তেই তার ওষুধে মাদক মেশাতেন তিনি।

গত ২৬ আগস্ট নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় রিয়া ও তার ভাই সৌমিক চক্রবর্তীসহ জয়া সাহা, শ্রুতি মোদি, গৌরব আরিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে দিল্লিতে মামলা দায়ের করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এ বিষয়ে সম্প্রতি রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা