কঙ্গনা রানাওয়াত পেলেন ওয়াই প্লাস নিরাপত্তা 
বিনোদন

কঙ্গনা রানাওয়াত পেলেন ওয়াই প্লাস নিরাপত্তা 

বিনোদন ডেস্ক

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত বিতর্কিত মন্তব্য করা থেকে যেন বিরত থাকতেই পারেন না। সম্প্রতি আবারও এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। কঙ্গনার ভাষায় ,মুম্বাই পাক অধিকৃত কাশ্মীরের মতো হয়ে গেছে। আর তার এই বক্তব্যের পরপরেই কঙ্গনার বিরুদ্ধে সরব হন শিব সেনা নেতা সঞ্জয় রাইত। কঙ্গনাকে জানানো হয় ক্ষমা না চাইলে তাকে মুম্বাইয়ে ঢুকতে দেওয়া হবে না।

এর জেরে এবার কঙ্গনার রাজ্য হিমাচল প্রদেশের সুপারিশে,তাকে নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।কঙ্গনার বিরুদ্ধে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করে শাসক দলের কর্মীরাও।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অভিনেত্রীকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। এতে তার সঙ্গে তিনটি শিফট মিলিয়ে তিনজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও ১০-১১ জনের এক কমান্ডো দলও থাকছে। আর বাড়িতে মোতায়েন করা হবে সিআরপি এফ জওয়ানদের।

কঙ্গনা রানাওয়াত এক টুইট বার্তায় লেখেন,প্রমাণ হয়ে গেল কোনও ফ্যাসিবাদী শক্তি জাতীয়তাবাদী কণ্ঠকে রোধ করতে পারবে না। কঙ্গনা এও বলেন, তিনি অমিত শাহর কাছে কৃতজ্ঞ ,ভারতের মেয়েদের আত্মসম্মান রক্ষা করার জন্য।

হিমাচল প্রদেশের ডিজিপি সজ্ঞয় কুন্ডু জানিয়েছেন,মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নির্দেশে কঙ্গনার কতটা ঝুঁকি আছে, সেই বিশ্লেষণ করা হয় ও সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। সেই অনুযায়ী অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়ার কথা ঠিক করা হয়।

সান নিউজ/আর এইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা