ছবি : সংগৃহিত
বিনোদন

৫৮তম বসন্তে পা রাখলেন সালমান

বিনোদন ডেস্ক: জীবনের ৫৮তম বসন্ত উপভোগ করতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

আরও পড়ুন: নিজ স্ত্রীকে ফের বিয়ে করলেন রণিত

বুধবার ( ২৭ ডিসেম্বর) বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলরের জন্মদিন। তার জন্মদিন মানেই বাড়তি উত্তেজনা।

জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছরই বিশেষ কোনো পরিকল্পনা রাখেন ভাইজান। নিজের মত উদযাপনের পাশাপাশি দর্শকদের জন্যও চমক রাখেন তিনি। জন্মদিনের আগেই যা নিয়ে কোন না কোন ইঙ্গিত মেলে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব

এবারের জন্মদিনে দর্শকদের জন্য কী চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান, তার এখনো কোন ইঙ্গিত মেলেনি।

চলতি বছরে সালমানের সিনেমা বক্স অফিস ভাগ্যটা তেমন একটা জমজমাট ছিল না । তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও সেগুলো দর্শক মন ছুঁতে পারেনি। বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার থ্রি’ও তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু তারপরেও তার পাইপলাইনে এখনো রয়েছে বেশ কিছু সিনেমা।

এর আগে, ইঙ্গিত মিলেছিল যশরাজ ফিল্মসের তরফে অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’ নির্মাণের। ২০২৪ সালে শুটিং শুরু হবে এমনটাও জানা গিয়েছিল।

আরও পড়ুন: নতুন রূপে দেব

এছাড়াও সালমানের হাতে রয়েছে করণ জোহর পরিচালিত একটি সিনেমা ‘দ্য বুল’, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। সেই সাথে সুরাজ বরজাতিয়ার সাথে একটি চলচ্চিত্রের পরিকল্পনাও রয়েছে সালমানের।

গুঞ্জন রয়েছে ‘কিক টু’ এবং ‘দাবাং ফোর’ ও আসার। তবে আগামী ঈদে তার কোন সিনেমা মুক্তি পাবে সে নিয়ে এখনো ঘোষণা আসেনি। হতে পারে এবারের জন্মদিনেই সেই ঘোষণা দিবেন সালমান। সূত্র: বলিউড লাইফ

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা