চলচ্চিত্র শিল্প বাঁচাতে সরকারের উদ্যোগ
বিনোদন

চলচ্চিত্র শিল্প বাঁচাতে সরকারের উদ্যোগ

বিনোদন ডেস্ক

ঐতিহ্যবাহী বাংলা সিনেমা এখন হুমকির মুখে, কারণ সিনেমা হল বন্ধ হতে হতে দেশে প্রায় এখন এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র সত্তরটি। করোনা পরিস্থিতির পর হয়তো এর সংখ্যা অর্ধশতের নীচে নেমে আসবে । এই অবস্থায় চলচ্চচিত্র শিল্পকে বাঁচাতে উদ্যোগি হয়েছেন সরকার।

বন্ধ হয়ে যাওয়া হলের সংস্কার ও নতুন সিনেমা হল গড়তে সরকার স্বল্প সুদে প্রায় ৭০০ কোটি টাকা ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে। যা দীর্ঘ মেয়াদী কিস্তিতে পরিশোধযোগ্য। সরকারের এমন সিদ্ধান্তকে শুভ কামনা জানিয়ে সিনেমা ইন্ডাষ্ট্রি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নেতারা।

সরকারের এই ঋণ সুবিধাকে সাধুবাদ জানিয়েন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, 'বর্তমান সরকার সিনেমাবান্ধব সেটা আমরা আগেও বলেছি। সরকার ৭০০ কোটি টাকা ঋণ দেয়ার যে উদ্যোগ নিয়েছে তা বাংলা সিনেমার জন্য একটি সুসংবাদ। আশা করি সিনেমা শিল্প ঘুরে দাঁড়াবে।'

তবে হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ এই অর্থ বরাদ্দকে অনুদান হিসেবে দিলে ভালো হতো বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘করোনার কারণে অনেক হল মালিক স্বচ্ছলতা হারিয়েছেন, এরকম অনেকেই আমাদের বলছেন যে, ঋণ না দিয়ে সরকার যদি এই বরাদ্দকৃত অর্থ অনুদান হিসেবে দিতেন, তাহলে বেশি উপকৃত হতেন। ৪ শতাংশ সুদ দেয়া অনেকের জন্য কঠিন হয়ে যাবে।’

অধিকাংশ নির্মাতারা হলগুলো সংস্কার ও নতুন সিনেমা হল গড়তে স্বল্প সুদে ঋণ দেয়ার পাশাপাশি সিনেমা নির্মাণেও সারকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন। কারণ হলে সংস্কার হলে সেখানে মান সম্মত সিনেমাও প্রয়োজন। তাই সিনেমা নির্মাণেও একটি অর্থ বরাদ্দ চান নির্মাতারা।

প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চলচ্চিত্রের জন্য সবুজ সংকেত হিসেবে দেখছেন। তিনি বলেন, 'গত ১৫-২০ বছরের মধ্যে বাংলাদেশের যেসব সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করতে এবং নতুন সিনেমা হল নির্মাণ করতেই মূলত সরকারের এই বিশেষ ঋণ সুবিধা । এটিকেও আমাদের চলচ্চিত্রের জন্য সবুজ সংকেত হিসেবে দেখছি।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা