সংগৃহীত
বিনোদন

দেবকে দেখে চেনার উপায় নেই

বিনোদন ডেস্ক: প্রকাশ্যে এলো দেবের নতুন লুক। গায়ে ছেঁড়া-ফাটা কম্বল, মুখে অজস্র দাগ, একগোছা দাড়ি, মাথায় উস্কো-খুস্কো চুল! এবার ভিক্ষুকের বেশ নিয়েছে দেব। কেউ বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা দেব। ঠিক কী কারণে এমন বেশ? আসলে এটা ‘বাঘা যতীন’ সিনেমায় দেবের নতুন লুক।

আরও পড়ুন: বিয়ের আগেই মা হচ্ছেন ঋতাভরী

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তার এই বিশেষ লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ব্রিটিশ শাসনামলে প্রায়ই ছদ্মবেশ ধরতেন স্বাধীনতা সংগ্রামীরা। এর ফলে ১ দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, তেমনি সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এ সিনেমায় বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও তাই একাধিক লুক দেখা যাবে।

এর আগে, দর্শকরা খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে তাকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছে মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

চরিত্রের প্রয়োজনে দেব এর আগেও নিজেকে একাধিকবার ভেঙেছেন। কিন্তু কোনো সিনেমায় এই ১ম এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি।

আরও পড়ুন: নজর কাড়লেন সুহানা

এই বিশেষ লুক প্রসঙ্গে দেব জানান, এই সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।

এই সিনেমাকে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব। এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত দেবের ‘বাঘা যতীন’ সিনেমাটি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা