নায়িকা বদলেও পিছিয়ে গেল ‘আশীর্বাদ’!
বিনোদন

নায়িকা বদলেও পিছিয়ে গেল ‘আশীর্বাদ’!

বিনোদন ডেস্ক:

চলতি মাসের শেষ সপ্তাহে শুটিংয়ে যাওয়া কথা ছিল মোস্তাফিজুর রহমান মানিকের চলচ্চিত্র ‘আশীর্বাদ’-এর। তবে করোনা পরিস্থিতির কারণে এতে চুক্তিবদ্ধ হয়েও নায়িকা অপু বিশ্বাস সরে দাঁড়ান।

কারণ, করোনার ভয় নিয়ে এখনই শুটিংয়ে নামতে রাজি নন অপু বিশ্বাস। অন্যদিকে ‘আশীর্বাদ’ নির্মাতাও অনড়। অবশেষে, সরে দাঁড়ালেন অপু বিশ্বাস। বদলে যুক্ত হলেন মাহিয়া মাহি।

কিন্তু তাতে লাভ কী হলো! নির্মাতা মাঠে নামতে পারছেন না এখনই। কারণ আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে শাকিব খান ও মাহিয়া মাহির চলচ্চিত্র ‘নবাব এলএলবি’-এর দৃশ্যধারণ। আর এ কারণেই অপেক্ষা করতে হচ্ছে ‘আশীর্বাদ’ টিমকে।

তাই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে ছবিটির কাজ। চলচ্চিত্রটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘‘মাহিকে নেওয়ার সময়ই আমরা জানতাম তার শিডিউলটি। তিনি সেপ্টেম্বরের অনেকটা সময়ই ব্যস্ত থাকবেন। তাই আমরা সেপ্টেম্বরের শেষে কাজ শুরু করব। এছাড়া তো আর বিকল্প পেলাম না।’’

মানিক জানান, পুরান ঢাকা, ঢাকার বিভিন্ন স্থান ও গ্রামে ‘আশীর্বাদ’ ছবির দৃশ্যধারণ হবে। ৭০ দশককে ফুটিয়ে তুলতে পুরান ঢাকাকে ব্যবহার করা হবে।

পরিচালক আরও বলেন, ‘ছবিতে বিশেষ শিশু ও মুক্তিযুদ্ধের গল্প উঠে আসবে। তাই আমরা পুরান ঢাকাকে ব্যবহার করছি। সবকিছু ঠিকঠাক মতো এগোলে দ্রুতই আমরা শুটিংটি শেষ করতে পারব।’

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। ছবিতে মাহির বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা