মিশাকে মিথ্যাবাদী-কাপুরুষ বললেন সানি!
বিনোদন

মিশাকে মিথ্যাবাদী-কাপুরুষ বললেন সানি!

বিনোদন প্রতিবেদক:

অভিনেতা মিশা সওদাগরকে ধুয়ে দিলেন আরেক অভিনেতা ওমর সানি। চিত্রনায়ক ইমন ও নিরব সঞ্চালিত ‘রেডিও লাইভ’ নামে একটি ফেসবুক লাইভে যুক্ত হয়ে মিশাকে কাপুরুষ ও মিথ্যাবাদী বলে উল্লেখ করেন তিনি।

ওমর সানি বলেন, ‘মিশা আমার বন্ধু। তার অনেকগুণ আছে। কিন্তু সে প্রচুর মিথ্যা কথা বলে। কথা কথায় বলে আমি নামাজ পড়ি, হজ করেছি। আরে আমরা কি হজ করিনি, তুই একাই নামাজ পড়িস, হজ করেছিস। তুই একটা কাপুরুষ। কাপুরুষতা কবে ছাড়বি মিশা?’

ওমর সানী বলেন, ‘আমার শ্যালিকা ইরিন জামানের সদস্যপদ বাতিল করা হলো। আমি মিশাকে বললাম, ইরিনের ব্যাপারটা দেখতে। সে আমাকে বলে আমি তো জানি না, তুই একটু সেক্রেটারির (জায়েদ খান) সাথে কথা বল। আরে ব্যাটা, আমি কেন তোর সেক্রেটারির সাথে বলবো? মিশা আমাদের ফ্রেন্ড সার্কেলের, অথচ একটা সভাপতি পদের জন্য সে কি রকম লালায়িত। এটা ওর কাছে আশা করি না। ১৮৪ জনকে কেন সদস্যপদ থেকে সরানো হলো এই প্রশ্ন করতে সে নির্বিকার ভাবে বলল- আমি জানি না, এই রকম কাপুরুষতা করে সে।’

অন্যদিকে জায়েদ খান প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ও একটা ফাজিল। ফাজলামির একটা সীমা আছে। এখন চলচ্চিত্র সমিতি মানেই জায়েদ খান। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলে কমিটির সিদ্ধান্ত। পরকীয়া বা গুঞ্জন সব সময়ই ছিল। কিন্তু এই সময়ে চলচ্চিত্রের মেয়েদের নিয়ে এতো কথা শুনতে হয়। চলচ্চিত্রের মেয়েদের নাঙ্গা করে দিল এই ছেলেটা। ওকে স্যাক (বহিষ্কার) করা উচিৎ।’

এর আগে ইমন ও নিরবের সঙ্গে ‘রেডিও লাইভ’ অনুষ্ঠানটির আনন্দময় এক ঘণ্টায় অতিথি হয়ে এসেছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী ও কণ্ঠশিল্পী ইমরান। অভিনেত্রীদের মধ্য থেকে এসেছেন মেহজাবীন চৌধুরী, পূর্ণিমা, নিপুণ, বিদ্যা সিনহা মিম, মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা