ফাইল ছবি
বিনোদন

স্বামীকে পূর্ণিমার শুভেচ্ছা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দ্বিতীয় বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা।

আরও পড়ুন: প্রেম না করার উপদেশ দিতাম

শনিবার (২৭ মে) ফেসবুকে নিজের একমাত্র মেয়ে উমাইজা এবং স্বামী আশফাকুর রহমানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে প্রথম বিবাহবার্ষিকীতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমা।

পূর্ণিমা লিখেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন: লাল শাড়ি’র জন্য অপেক্ষা করছি

পূর্ণিমার সেই ফেসবুক পোস্টে তাদের জন্য শুভকামনা জানিয়েছেন তার সহশিল্পী, পরিচালক, সাংবাদিক ও ভক্তরা।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম সন্তান আরশিয়া উমাইজা কোলে আসে। তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারওঘর বাঁধেন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা