সংগৃহীত
বিনোদন

ভক্তকে ধাক্কা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক: নিজের প্রিয় অভিনেতাকে কাছে পেলে ছবি তুলতে কোন ভক্তই না চাইবেন? তবে যদি ছবি তুলতে গিয়ে ধাক্কা খেতে হয়, তাতে তো সমালোচনা হবেই।

আরও পড়ুন: আজ রাত ১০ টায় সান বক্সে “শিরায় শিরায় অন্ধকার”

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক ভক্তের সেলফি তোলার আবদারে চটে গেলেন বলিউড বাদশা। আর এই গোটা ঘটনাটি ফ্রেমবন্দী হলো ভিডিওতে।

জানা গেছে, নিজের পরবর্তী সিনেমা ‘ডানকি’র শুটিংয়ের জন্য কাশ্মীরে গিয়েছিলেন শাহরুখ খান। সিনেমার শুটিং সেরে ফিরছিলেন তিনি। মুম্বাই বিমানবন্দর দিয়ে আসার সময় বেশ কিছু ভক্ত তাকে ঘিরে ধরেন। এদের মধ্যে একজন ভক্ত এগিয়ে এসে সেলফি তুলতে চান।

আরও পড়ুন: চমক নিয়ে আসছে শামিম-অহনা

শাহরুখ তখনই হঠাৎ মেজাজ হারান। অনুরাগীর মোবাইলটি সরিয়ে দেন। এমনকি সেলফি তুলতে চাওয়া ভক্তকে ধাক্কা মেরে চলে আসেন তিনি। আর এই গোটা ঘটনাটি ঘটার সময় বাদশার ভিডিও রেকর্ড করছিলেন আরও এক অনুরাগী।

এরই মধ্যে অনুরাগীর প্রতি শাহরুখ খানের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। নেটিজেনদের বক্তব্য, কেবল একটি সেলফি তুলতে চাওয়ায় এতটা মেজাজ হারালেন কেন? নাকি অন্য কারণে মেজাজ খারাপ ছিল তার?

আরও পড়ুন: আমি এখন জাতীয় ক্রাশ

প্রসঙ্গত, কয়েকদিন আগে শাহরুখ খান অভিনীত মুভি ‘পাঠান’ আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। আর এখন নতুন সিনেমা নিয়ে ব্যস্ত কিং খান। আগামী দিনে আরও বেশ কিছু কাজ তার হাতে রয়েছে বলেও জানা গেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা