বিনোদন

পদ্মা সেতুতে বুবলী

বিনোদন ডেস্ক : ফুরফুরে মেজাজে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি এর প্রমোশনের জন্য বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন : চার্লসের রাজ্যাভিষেকে সোনম

দেশের বিভিন্ন স্থানে বুবলী তার সিনেমার প্রচারের কাজে যাচ্ছেন। গতকাল (২৮ এপ্রিল) তিনি কুষ্টিয়ায় গিয়েছিলেন। যাওয়ার সময় গাড়ি থেকে নেমে পদ্মা সেতু রেলিং এ হেলান দিয়ে ছবি তুলেন বুবলী তোলেন।

বুবলীর তোলা ছবিগুলো তার ফেসবুকে পোস্ট দেন। ছবির ক্যাপশন হিসেবে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। ছবিগুলো প্রকাশের সঙ্গে বুবলীর ভক্ত-অনুরাগীরা লুফে নিয়েছেন। ছবি দেখে মো. মুন্না নামের একজন লিখেছেন, চমৎকার। অন্যদিকে এম মার্শাল নামের একজন লিখেছেন, জরিমানাটা দিয়ে যান।

বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব।

আরও পড়ুন : প্রয়োজনে নগ্ন হবো

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুব্রত, মিশা সওদাগর প্রমুখ। এটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমাটি এরই মধ্যে দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা