আলিয়া ভাট
বিনোদন

বিবাহবহির্ভূত সম্পর্ক অন্যায় কিছু না

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে তিনি অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: মাহিকে অভিনন্দন জানালেন অপু

সম্প্রতি পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়লেন এ অভিনেত্রী।

সাক্ষাৎকারে আলিয়া বলেন, বিবাহবহির্ভূত সম্পর্ক অন্যায় কিছু না। তার মতে, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য।

প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই আলিয়ার বাবা মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। এতে অন্যায় কিছু দেখেননি তিনি। তার কথায়, প্রেমে সবই সম্ভব। এখানে প্রতারণা বলে কিছুই নেই।

আরও পড়ুন: মদ থেকে দূরে থাকবেন কেটি

আলিয়ার এমন কথায় বেশ চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান? চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে।

কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, যদি রণবীর আপনার সঙ্গে এমনটা করেন? মানতে পারবেন তো? অবশ্য কেউ আবার আলিয়ার পরিণত মনের প্রশংসাও করলেন।

আরও পড়ুন: প্রেমিক খুঁজছেন পায়েল

মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন, তাহলে আলিয়ার জন্ম হতো না। সেকথা স্মরণে রেখেই এক সাক্ষাৎকারে রণবীর ঘরনিকে বলতে শোনা যায়, আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সেটা তো ভালোর জন্যই হয়!

উল্লেখ্য, এই মুহূর্তে বলিউডের অন্যতম সুখী দম্পতি রণবীর-আলিয়া। কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার তাদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা