ভারতের আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বিনোদন

ভারতের আরেক অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক:

ভারতের চলচ্চিত্রাঙ্গনে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর মাত্র ৬ দিন আগে আত্মহত্যা করেন তার ম্যানেজার দিশা সালিয়ান।

এসব আলোচনার মধ্যেই আত্মহত্যা করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল সমীর শর্মা।

বুধবার (০৫ আগস্ট) রাতে মুম্বাইয়ের মালাডের বাড়ির রান্নাঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এর মধ্যেই ঝুলন্ত লাশ পাওয়া গেল আরও এক অভিনেত্রীর। তিনি হলেন ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়িতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গত ২ আগস্ট আত্মহত্যা করেছেন তিনি। এর আগে দশ মিনিট ফেসবুক লাইভেও এসেছিলেন তিনি। এতে নিজের দুঃখের কথা প্রকাশ করেন এবং কাউকে বিশ্বাস না করার জন্য ভক্তদের বলেন।

অনুপমা বলেন, ‘যদি কোনও সমস্যার মুখোমুখি হন এবং আত্মহত্যার কথা চিন্তা করেন, যত কাছের বন্ধুই হোক আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আপনার মৃত্যুর পর তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না। পাশাপাশি অন্যের সামনে আপনাকে হেয় করবে। কেউ আপনার বন্ধু নয় এবং নিজের সমস্যার কথা কাউকে বলবেন না।’

তিনি আরও বলেন, ‘নিজেকে এমন ব্যক্তিতে পরিণত করুন, যাকে সবাই বিশ্বাস করতে পারেন। কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে এটি শিখেছি। মানুষ খুবই স্বার্থপর এবং অন্যের কথা ভাবে না।’

এছাড়া এই অভিনেত্রীর বাড়িতে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে তিনি জানিয়েছেন, আর্থিক ও অন্য সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা