পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন নায়ক সাত্তার
বিনোদন

পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন নায়ক সাত্তার

বিনোদন ডেস্ক:

আশির দশকের জনপ্রিয় অন্যতম নায়ক আবদুস সাত্তার প্রায় অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা রাজধানীর গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ৭টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন ‘রঙ্গিন রূপবান’ ও ‘সাত ভাই চম্পা’ খ্যাত এই নায়ক। তার বয়স হয়েছিলো ৭২ বছর।

তার শেষ ইচ্ছা অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

কর্মজীবনে নায়ক সাত্তার ১১০টির মতো সিনেমায় কাজ করেছেন। ‘রঙ্গিন রূপবান’ সিনেমায় কাজ করে তিনি আলোচনায় আসেন। তার সবশেষ সিনেমা ‘চাচ্চু আমার চাচ্চু’।

২০১২, ২০১৫ ও ২০১৮ সালে তিনবার তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর থেকে পক্ষাঘাতগ্রস্ত এই অভিনেতা। আক্রান্ত হয়েছিলেন নানা রোগে। গত দুই বছর সাত্তার ছিলেন বিছানায়। তার ডান চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, ছিল ডায়াবেটিস।

তার চিকিৎসার জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারকে ১০ লাখ টাকা অর্থসহায়তা দেন। এর আগে ২০১৪ সালেও চিত্রনায়ক আবদুস সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।

আয়েশা আক্তার জানান, শেষ ইচ্ছে অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে সাত্তারকে দাফন করা হবে।

‘রঙ্গিন রূপবান’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন চিত্রনায়ক সাত্তার। ‘সাত ভাই চম্পা’, ‘মধুমালা মদন কুমার’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘সাগরকন্যা’, ‘শিশমহল’, ‘ঝড় তুফান’, ‘ঘরভাঙ্গা সংসার’, ‘জেলের মেয়ে রোশনী’সহ দেড় শতাধিক দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। নায়ক হিসেবে সাত্তার ছিলেন সুদর্শন, স্টাইলিশ ও রোমান্টিক।

আবদুস সাত্তার রুপালি ভুবনে আত্মপ্রকাশ করেন ইবনে মিজানের ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। তবে প্রধান চরিত্রে প্রথম অভিনয় করেন ১৯৮৪ সালে আলমগীর পিকচার্সের ‘রঙ্গিন রূপবান’ ছবিতে। এ ছবিতে অভিনয় করে দর্শকহৃদয়ে নিজেকে পাকাপোক্ত স্থান করে নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাত্তারকে। একে একে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

শাবানা, রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ অনেক সুপারহিট নায়িকার নায়ক ছিলেন সাত্তার। তার স্ত্রী আয়েশা আক্তার জানান, ৭০-৮০ সালজুড়ে সাত্তার ছিলেন ব্যস্ত নায়ক। তিনি ১১০টির মতো সিনেমায় কাজ করেছেন। বছর দুই আগে সাত্তারের অসুস্থতার কথা শিল্পী সমিতিতে জানানো হলেও তারা কোনো খবর নেয়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা