বিনোদন

করোনায় মারা গেলেন নির্মাতা-প্রযোজক বরকত উল্লাহ

বিনোদন প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্যনির্মাতা ও প্রযোজক মোহাম্মদ বরকত উল্লাহ। তিনি কালজয়ী বেশ কিছু নাটকের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জিএম।

বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, সোমবার (৩ আগস্ট) সকাল ৯টায় পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোহাম্মদ বরকতউল্লাহ বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহর স্বামী এবং জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা। বিটিভির দর্শকপ্রিয় সব নাটকের সঙ্গে জড়িয়ে আছে গুণী এই নির্মাতার নাম। তার নির্মিত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে- ‘কোথাও কেউ নেই’, ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’।

করোনা ছাড়াও মোহাম্মদ বরকত উল্লাহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা বেশি অবনতি হওয়ায় রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। সে সময় মেয়ে বিজরী বরকতউল্লাহ ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।’

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা