মারাঠি অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন

মারাঠি অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক:

মারাঠি জনপ্রিয় অভিনেতা আশুতোষ ভাকরে (৩২) ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার (২৮ জুলাই) বিকেলে মারাথওয়ারা অঞ্চলে গণেশ নগরে তার নিজের বাড়িতে এই অভিনেতারে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি।

মারাঠি সিরিয়াল খুলটা কালি খুলেনায় অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন আশুতোষ ভাকরে। ভাকার, ইচার থারলা পাক্কাপ মতো ফিল্মেও অভিনয় করেছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও মারাঠি অভিনেত্রী। অভিনেতার এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি ফিল্ম জগতে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন আশুতোষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এতে একজন মানুষ কেন আত্মহত্যা করেন সে বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন তিনি।

এই অভিনেতার মৃত্যুর ঘটনায় শিবাজিনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে আশুতোষের বাবার সঙ্গে কথা বলেছে পুলিশ। তবে তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা