খুনের হুমকি দেয়ার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে!
বিনোদন

খুনের হুমকির অভিযোগ ডিপজলের বিরুদ্ধে!

বিনোদন ডেস্ক:

ঢালিউডের এক সময়ের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ মামলা হয়েছে। মামলা করেছেন প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী।

সোমবার (২৭ জুলাই) তেঁজগাও শিল্পাঞ্চল থানায় গিয়ে তিনি ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করেন।

জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নাম্বার উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতি নিয়ে দ্বন্দ্বে জের ধরে গত ২৬ জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খোঁজে পাওয়া যাবে না বলে জামালকে হুমকি দেন ডিপজল।

এর আগে আরও দুইবার জামালকে হুমকি দিয়েছেন ডিপজল এমন অভিযোগও উল্লেখ করা হয়েছে জিডিতে। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগা জামাল পাটোয়ারী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে জামাল পাটোয়ারী গণমাধ্যমকে জানান, বাধ্য হয়েই আমি জিডি করেছি। জায়েদ খান শিল্পী সমিতিকে ব্যবহার করছিলেন- এমন কথা আমি বলেছি। আর তাতে আমার সদস্যপদ হারাতে হয়েছে। এছাড়া মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে আমার নামে মামলা করেছে। ক্ষমতা প্রয়োগ করে এফডিসির গেটে আমার ঢোকা বন্ধ করে দেয়। নিজের কাজের জায়গায় আসতে পারি না। লজ্জায় অপমানে কেঁদেছি দিনের পর দিন। আজ যখন প্রতিবাদ করতে চাইছি তখন আমাকে মেরে ফেলার জন্য হুমকি দেয়া হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা