বিনোদন

সুশান্ত আত্মহত্যা: মহেশ ভাটকে থানায় জেরা

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় মুম্বাইয়ের সান্তা ক্রুজ থানায় হাজিরা দিয়ে বয়ান রেকর্ড করালেন পরিচালক মহেশ ভাট। গত ১৪ জুন আত্মহননে নিজেকে শেষ করে দেন সুশান্ত। অনেকের অভিযোগ, যাঁরা অভিনেতাকে দিনের পর দিন অবসাদের দিকে ঠেলে দিয়েছেন, মহেশ ভাট তাঁদের অন্যতম। পুলিশি জেরা থেকে তাই রেহাই পেলেন না প্রবীণ পরিচালক। সোমবার থানায় ডাক পড়ে তাঁর। বেলা সাড়ে এগারোটা নাগাদ সেখানে পৌঁছে, মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনারের সামনে বয়ান রেকর্ড করেন মহেশ। আগামিকাল পুলিশি জেরার মুখোমুখি হতে হবে কারাণ জোহরের ধর্মা প্রোডাকশন্সের সিইও-কে।

মহেশের আগে সুশান্ত মৃত্যু তদন্তে ডাক পেয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কারণ, অভিনেতার মৃত্যুর পর তিনিই প্রথম স্বজনপোষণ নিয়ে মুখ খোলেন। তিনিই অভিযোগের আঙুল তোলেন সলমন খান, কারাণ জোহর, অনুরাগ কাশ্যপ, মহেশ ভাট, সঞ্জয় লীলা ভন্সালী, আদিত্য চোপড়ার মতো বলিউডের রথী মহারথীদের দিকে।

৩ জুলাই মুম্বাই পুলিশ কঙ্গনাকে ডেকে পাঠালেও, থানায় যাননি অভিনেত্রী। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, করোনা অতিমারির জন্য তিনি মানালি থেকে মুম্বাই আসতে পারছেন না। তবে তদন্তে মুম্বাই প্রশাসনকে সমস্ত রকম সাহায্য করবেন বলেও জানিয়েছেন কঙ্গনা।

১৪ জুনের পর থেকেই জোহর, চোপড়া, ভন্সালীর মতোই হিট লিস্টে ভাট কোম্পানি। সুশান্তের আত্মহত্যা নিয়ে টুঁ শব্দ না করলেও, জীবিত অবস্থায় মহেশ প্রকাশ্যে সুশান্তকে ‘আর এক পরভিন ববি’ অর্থাৎ ‘অবসাদগ্রস্ত’-এর তকমা দিয়েছিলেন। ভাট কোম্পানির দুটো ছবিতে ডাক পেয়েও শেষ পর্যন্ত চান্স পাননি ‘ছিছোর’ অভিনেতা। আলিয়া ভাটও ‘কফি উইথ কারাণ’ শো-এ ‘চিনতে পারেননি’ সুশান্তকে। এর জন্য কারাণেরর সঙ্গে সমান তালে ট্রোলড হতে হচ্ছে আলিয়াকেও।

বলিউডি মহারথীরা ছাড়াও পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন সুশান্তের রুম মেট সিদ্ধার্থ পিঠানি, পরিচালক সন্দীপ সিং, প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের সঙ্গে সম্পর্কের আগে রিয়া সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ ভাটের সঙ্গে। মহেশ নাকি বারবার রিয়াকে বারণ করতেন সুশান্তের সঙ্গে মিশতে। রিয়া-মহেশের সেই সময়কার ঘনিষ্ঠ ছবি, টুইট ভাট কোম্পানির বিরুদ্ধে আরও উত্তপ্ত করেছে নেটিজেনদের।

মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, আত্মহত্যাতেই মৃত্যু হয়েছে সুশান্তের। গলায় ফাঁস লাগানোয় শ্বাসরোধ হয় অভিনেতার। সুশান্তের অনুরাগীদের একটা অংশ এখনও এটাকে খুন বলে মনে করছেন। বড় অংশ মনে করছেন, তাঁর আত্মহত্যার পিছনে যে অবসাদ, তার জন্য দায়ী বলিউডের প্রভাবশালীরাই। সিবিআই তদন্তের দাবিও উঠেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা