বিনোদন

ছবি পোস্ট করে শিরোনামে মিম

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বছরের শুরুতে দুবাইয়ে ছুটি কাটিয়েছেন। এ বেড়ানোর ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শিরোনামে মিম। ছবিটি নিয়েই শোরগোল চলছে।

আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ছবি দেখে নায়িকা মিমের ভক্তেরা উচ্ছ্বসিত। নানা প্রশ্নও করছেন তারা। অনেকের জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন নিজের বিষয়ে অনেক গোপন কথাও।

সকল ছবিতে রংবেরঙের পোশাক পরতে দেখা গিয়েছে মিমকে। দুবাইয়ের বিভিন্ন জায়গায় বেড়ানোর পোস্ট করেছেন। তা দেখেই এক ভক্ত জানতে চেয়েছেন, ‘‘আপনি কি এক পোশাক বার বার ব্যবহার করেন?’’

জবাবে মিম লিখেছেন, ‘‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেক বার ব্যবহার করি। কারণ আমার সব পোশাকই খুব পছন্দের।’’

একটি ছবি পোস্ট করে আবার নিজের সৌন্দর্যের রহস্যও ফাঁস করেছেন মিম। লিখেছেন, ‘‘প্রতি দিন নিজেকে একটু একটু পরিবর্তন করলে দিনটি আপনার সেরা হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।’’

আরও পড়ুন: ‘আরআরআর’ বলিউড নয় তেলেগু সিনেমা

মিমের জন্ম কুমিল্লায়। বাবা ছিলেন শিক্ষক। মডেলিং দিয়ে মিমের কেরিয়ার শুরু। ২০০৭ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রথম হন। এর পর আর ফিরে তাকাতে হয়নি।

হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ ছবি দিয়ে হাতেখড়ি। এর পর একের পর এক সফল ছবিতে অভিনয় করেছেন মিম। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

কেরিয়ারে বার বার নায়কদের সঙ্গে নাম জড়িয়েছে মিমের। যদিও সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি। অবশেষে ২০২১ সালে ফাঁস করেন তার সম্পর্কের কথা। বাগ্‌দানের কথাও ঘোষণা করেন।

২০২২ সালের শুরুতে ঢাকার একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান সারেন মিম। স্বামীর নাম সানি পোদ্দার। তিনি এক জন ব্যাঙ্কার।

বিয়ের পর সংবাদমাধ্যমকে মিম জানিয়েছিলেন, ছ’বছর ধরে সম্পর্কে ছিলেন দু’জন। সানির সঙ্গে পরিচয় করিয়েছিলেন তারই এক বান্ধবী। ফেসবুকের মাধ্যমেই হয়েছিল সেই আলাপ। তার পর প্রেম এবং বিয়ে। এ সব কথাও তিনি জানিয়েছিলেন।

বিয়ের পর এক বছরও কাটেনি। গত বছরের শেষে নায়িকা পরীমণির স্বামী রাজের সঙ্গে নাম জড়িয়ে পড়ে মিমের। সমাজমাধ্যমে সরাসরি মিমের দিকে আঙুল তোলেন পরীমণি। জবাব দেন মিমও।

পরীমণির স্বামী সরিফুল ইসলাম রাজের সঙ্গে দু’-দু’টি ছবি মুক্তি পেয়েছে মিমের। ‘পরাণ’ এবং ‘দামাল’। দু’টি ছবিই দারুণ হিট। সেই সাফল্যে উচ্ছ্বসিত মিম সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। তার পরেই ধেয়ে আসে পরীর তোপ।

আরও পড়ুন: নিজেকে ফিট হতে হবে

মিম ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত। সে কথাও পোস্টে লিখেছিলেন। জানিয়েছিলেন, শিক্ষক বাবার আদর্শ মেনেই অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। যারা তার নামে ‘ভিত্তিহীন’ কথা বলছেন, তাদের তীব্র ‘নিন্দা’ করেন মিম। পাশাপাশি হুঁশিয়ারি দেন, দরকারে আইনি সাহায্যও নেবেন। ভক্তদের ‘বিভ্রান্ত’ না হওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা