বিনোদন

হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সর্বদা আলোচনায় থাকেন তিনি।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার নকল পাসপোর্ট উদ্ধার!

তবে প্রতিটি বিষয়েই স্পষ্ট বক্তব্য দিতে পছন্দ করেন নায়িকা। পার্কস্ট্রিট কাণ্ডে নাম জড়ানো থেকে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্ক— কোনো বিষয় নিয়েই চুপ থাকেননি তিনি।

এবার গণমাধ্যমকে নুসরাত জানান, বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে। এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।

নুসরাত আরও বলেন, এই দলের সব কিছুতেই সমস্যা। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?

আরও পড়ুন: আবারও দেখা যাবে ঐন্দ্রিলাকে!

অন্যদিকে বৃহস্পতিবার ভারতের উলামা বোর্ডের সভাপতি সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখের এ ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায়, তার ব্যবস্থা করা উচিত।

এর আগে ‘পাঠান’ ছবির গান ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান ছবির কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।

শিল্পমাধ্যমের ওপর পুলিশিনীতি কতটা কাঙ্ক্ষিত? বিষয়টি কি আদৌ অভিপ্রেত? প্রশ্নগুলো উঠছে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির মুক্তি ঘিরে বিতর্ক দেখা দেওয়ায়। সেই আবহেই কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ‘নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার’ নিয়ে মন্তব্য করেছেন কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।

আরও পড়ুন: চমক নিয়ে হাজির হলেন জয়া!

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে ২৮তম কলকাতা চলচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সব থেকে বেশি সাড়া ফেলেছে অমিতাভের বক্তব্য। নিজের ভাষণে চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কথা বলার পরেই এসেছিলেন মত প্রকাশের অধিকার প্রসঙ্গে।

বিগ বি বলেছিলেন, আশা করি সবাই একমত হবেন, নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিয়ে আজও এ দেশে প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে বিতর্ক সব জায়গায়। এর কারণ মূলত দীপিকার পরনে থাকা বিকিনি নিয়ে। এই বিতর্কের মাঝে বিকিনিতে দেখে মুগ্ধ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা