গুজব রোধে থানায় গেলেন অপূর্ব
বিনোদন

গুজবের জেরে থানায় অপূর্ব!

বিনোদন ডেস্ক:

সম্প্রতি অভিনেতা অপূর্বের সঙ্গে নাজিয়া হাসান অদিতির ডিভোর্স হয়েছে। তবে ডিভোর্সের কারণ কোথাও জানা না গেলেও সম্প্রতি এক ব্যক্তির সম্পর্কের জেরে বিবাহ-বিচ্ছেদ হয়েছে বলে বেশ কিছু নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করে।

এ বিষয়টি নিয়ে বেজায় চটেছেন অপূর্ব। শুধু তাই নয়, থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগ দায়ের করেন অপূর্ব।

অপূর্ব জানান, 'গত ২২/৭/২০২০ তারিখ থেকে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এরিমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সেই ব্যাপারে আমি ওই সব অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘোষণা দেই। সেই পরিপ্রেক্ষিতে দুপুরে পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে ওইসব নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।'

অপূর্ব আরও জানান, 'আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অতএব অনলাইনে মিথ্যা, অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত সংবাদ প্রকাশের জন্য আমি সাইবার আইনের মাধ্যমেই ব্যবস্থা নিচ্ছি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় আমি অভিযোগ দায়ের করলাম।

বিষয়টিতে ন্যায় বিচার প্রত্যাশা এ অভিনেতার। অপূর্ব বলেন, 'আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাবো। সেই সঙ্গে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যেও আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।'

এদিকে অপূর্ব টানা চার মাস পর গত ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন। এই নাটকের কাজ শেষ করে একই নির্মাতার ‘জানবে না কোনদিন’ নাটকের শুটিং করছেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা