বিনোদন

বিচ্ছেদের পরেও থামেননি জনি-অ্যাম্বার

বিনোদন ডেস্ক:

কেমন করে রূপকথা জৌলুস হারিয়ে কদর্য রূপ নেয়, তার অন্যতম দৃষ্টান্ত হতে পারে জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের সম্পর্ক। বিবাহবিচ্ছেদের তিন বছর পরেও একে অপরের নামে কুৎসায় রত তারা। সম্প্রতি লায়বল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন জনি। এক সংবাদমাধ্যম তাকে ‘ওয়াইফ বিটার’ বলায় তার সম্পাদকের বিরুদ্ধে জনি মামলা দায়ের করেন। সেই ট্রায়ালকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে জলঘোলা। অ্যাম্বার একের পর এক নির্যাতনের অভিযোগ তুলে আনছেন জনির বিরুদ্ধে। ‘‘আমার দিকে যে ভাবে বোতলের পর বোতল ছুড়ে মারছিল, মনে হচ্ছিল যেন গ্রেনেড ছুড়ছে।’’ উল্টো দিকে জনিও তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। প্রমাণস্বরূপ একটি রেকর্ডিং পেশ করেছেন, যেখানে অ্যাম্বার বলছেন, ‘‘আমি তোমাকে মারলেও, সে ভাবে কোনও আঘাত লাগেনি।’’

জনি-অ্যাম্বারের ডেটিং পর্ব এতটাই রোম্যান্টিক ছিল যে, তা নিয়ে মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ২০১৫ তে বিয়ে তাদের। এক বছরের মধ্যেই অ্যাম্বার গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন। যদিও তখন পুলিশি তদন্তে কিছু প্রমাণ হয়নি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দু’জনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু গোল বাধে যখন গত বছরের শেষে নিজের নির্যাতিত হওয়ার ঘটনা নিয়ে একটি জনপ্রিয় পত্রিকায় লেখেন অ্যাম্বার। তার জন্য জনি ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। জেমস ফ্র্যাঙ্কো এবং এলন মাস্কের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্থাপন করেন অ্যাম্বার, এমন অভিযোগও করেন অভিনেতা।

এ দিকে জনির আগের দুই বান্ধবী উইনোনা রাইডার এবং ভেনেসা প্যারাডি জানান, জনি কোনও দিন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তার ঠিক পরেই অ্যাম্বার বোতল ছোড়ার অভিযোগ আনেন। এই অভিযোগ, পাল্টা-অভিযোগের লড়াই আর কত কদর্য রূপ নেবে? প্রশ্ন ভক্তদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা