পুষ্পা: দ্য রাইজ
বিনোদন

‘পুষ্পা’ জীবনের টার্নিং পয়েন্ট

সান নিউজ ডেস্ক: ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।

আরও পড়ুন: বীরের জন্য দোয়া চাইলেন বুবলী

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাশমিকা। জানতে চাওয়া হয় অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সম্পর্কে। জবাবে তিনি বলেন, প্রথমেই আমার অভিনয় জীবনের প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র কথা বলব। এরপর ‘গীতা গোবিন্দম’ আমাকে একজন পারফরমার হিসেবে সবার নজরে নিয়ে আসে। সবশেষে পুষ্পাতে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে ভারতজুড়ে পরিচিতি পাই।

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি কখনোই অভিনেতা ছিলাম না। এখনো নিজেকে খুঁজে ফিরি। পাবলিক ফিগার ধারণা এখনো আমার কাছে নতুন।’

আরও পড়ুন: সারিকার জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অভূতপূর্ব সফলতা নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, আমরা জানতাম আমরা একটি ভালো সিনেমা বানিয়েছি। সফলতার ব্যাপারে আমরা কেউই আগে থেকে কিছু বলতে পারি না। তবে এতটুকু জানতাম সিনেমার কনটেন্ট ভালো এবং এর ফলাফলও ইতিবাচক হবে। এরপর যা ঘটল তাতে তো রীতিমতো ‘ওয়াও’।

৭ অক্টোবর মুক্তি পাবে রাশমিকা মান্দানা অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘গুডবায়’। বালাজি মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা সহ আরও অনেকে। সূত্র: বলিউড হাঙ্গামা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা