ছবি: সংগৃহীত
বিনোদন

হোটেলে শাকিব-বুবলী, বাহিরে ভিড়

বিনোদন ডেস্ক: শেহজাদ খান বীরের বাবা-মা হিসেবে নিজেদের ঘোষণা দেওয়ার এক দিন পরই রাজধানীর একটি পাঁচতারকা হোটেল গিয়েছেন শাকিব খান ও বুবলী। এতে বাহিরে ভিড় জমে গেছে। সেখানে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন তারা।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শনিবার (১ অক্টোবর) সকাল থেকে কঠোর নিরাপত্তায় চলছে সেই গানের দৃশ্যধারণ। এর মাধ্যমে দীর্ঘ ১১ মাস পর আবারও সিনেমার শুটিংয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। বেলা ১১টার পর লাইট-ক্যামেরার সামনে আসেন আলোচিত এই জুটি। কড়া নিরাপত্তায় শুরু হয় শুটিং। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

গেটের সামনে দুই তারকাকে দেখতে ভিড় করে আছেন বহু মানুষ। যদিও গেটের বাইরে থেকেই দেখা যাচ্ছে শুটিং। শাকিব-বুবলীর শুটিং ঘিরে সোনারগাঁওয়ে ব্যবস্থা করা হয়েছে বাড়তি নিরাপত্তার। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইনের বাইরে কোনো কাজ করি না

জানা গেছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনার সিনেমা। এর শুটিং শেষ। শুধু এই গানই বাকি। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। সে কথা অনুযায়ী শুটিং সেটে হাজির হন তারা। শোনা যাচ্ছে এটিই হতে পারে শাকিব-বুবলী জুটির শেষ সিনেমা!

প্রসঙ্গত, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটির সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান। এর আগে, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউনসহ নানা কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।

আরও পড়ুন: থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাঘিনীরা

এ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন সরকারি কর্মকর্তার ভূমিকায়। বুবলী অভিনয় করছেন একজন নেত্রীর ভূমিকায়। এই দুই তারকা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার, প্রীতি ও সীমান্ত

এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব ও বুবলী দুজনই তাদের ছেলে হওয়ার খবর জানান সামাজিক মাধ্যমে। এরপরই থেকেই বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। দুই তারকা আবার একসঙ্গে শুটিংয়ে ফেরেন কিনা সেটা নিয়েও ছিলো সংশয়। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে শুটিং আসেন এই জুটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা