জায়েদের বয়কটের সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ মৌসুমীর
বিনোদন

জায়েদের বয়কটের সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ মৌসুমীর

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র শিল্পী সমিতির ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন।

গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মোসুমী। গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের ১৮টি সংগঠন সম্মিলিতভাবে জায়েদ খানকে চলচ্চিত্রে অবাঞ্ছিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

জায়েদ খানের কিছু কর্মকাণ্ড নিয়ে মৌসুমী বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর সদস্য পদ ও অন্যান্য বিষয় নিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। তার কৃতকর্মের জন্যে তাকে ১৮ সংগঠন চলচ্চিত্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

আমি চলচ্চিত্রের মানুষ হিসেবে এই শিল্প মাধ্যমের সার্বিক উন্নয়নে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা